প্রেতাত্মাযুগল

দিনগুলো মনে হয় রংচটা প্রাচীণ প্রাসাদ চুনকাম ঘষামাজা নেই বলে গজিয়েছে শ্যাওলা দু-চারটি গাছ উঠে গেছে তরতর করে জীর্ণ হতে হতে যদি ভেঙে পড়ে এই বাসনায় ফিরে গেছে টিকটিকি মাকড়শা গুটিয়েছে দেহ, উড়িয়েছে জাল সবাই গিয়েছে চলে এই ভাবনায় ইট-সুরকি, পোড়ামাটি খেয়ে লাল হলো সূর্য দিনগুলো বইতে বইতে সেও কুঁজো হবে জানি সময় কী এত ভারী হুড়মুড় শব্দ তুলে প্রশ্ন করে প্রেতাত্মাযুগল।