জোকস
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ১৯:৩১
স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরে ছেলে মা’কে বলছে— মা, এবার আমি স্কুলে দুইটা পুরস্কাার পেয়েছি-
মা :কী কী বাবা?
ছেলে :একটা পেয়েছি- স্বরণ শক্তির জন্য, আরেকটা....(মাথা চুলকাতে - চুলকাতে) ...এখন মনে পরছে না...
শিক্ষক :বাতাস, নদী এবং পানি এই তিনটির যেকোনো একটির ওপর ২০ লাইন রচনা লিখ।
ছাত্র :এসব কী বলছেন স্যার? আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কারও ওপর লিখতে পারি না, স্যার!!!
চিত্র পরিচালক উইলিয়াম ওয়াইলার একবার বেশ সমস্যায় পড়লেন। তিনি সে সময় যে ছবিটি পরিচালনা করছিলেন সেটির প্রযোজক স্যামুয়েল গোল্ডউইনকে একটি দৃশ্যের প্রয়োজনীয়তা কিছুতেই বুঝাতে পারছিলেন না। অগত্যা তিনি সেখানে উপস্থিত গোল্ডউইনের ১৫ বছর বয়সী ছেলের দিকে ফিরে বললেন, তুমি কী বিষয়টি বুঝতে পেরেছ, স্যামি? সঙ্গে সঙ্গেই স্যামি উত্তর দিল, অবশ্যই, বিষয়টি আমার কাছে সম্পূর্ণ পরিস্কার।
এটা শুনে গোল্ডউইন গর্জে উঠলেন, আমরা কবে থেকে শিশুতোষ চলচ্চিত্র বানাতে শুরু করেছি?