নাট্যকর্মী খুঁজছেন সারা যাকের
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২০:২৫
বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃত্ নাট্যদল সারা যাকেরের ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ নিজ দলের নতুন প্রযোজনাকে সামনে রেখে নাট্যকর্মী সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। সুঅভিনয়, নাচ, গান এবং বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১৬ জুনের মধ্যে নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে—লাল সাদা নীল হলুদ (৮৫, ৮৬ আজিজ সুপার মার্কেট, নিচতলা, শাহবাগ) কফি হাউজ, (বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বর), সাগর পাবলিশার্স (বেইলী রোড)।