দক্ষিণকে আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাথে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। আলোচনার বিষয়গুলোর মধ্যে কায়েসং শিল্পাঞ্চল খুলে দেয়ার বিষয়টিও থাকছে। গত এপ্রিলে সেটি বন্ধ করে দেয়া হয়। দুই কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত শিল্পাঞ্চলটি বন্ধ করে দেয়ায় প্রায় ৫০ হাজার উত্তর কোরিয়ার শ্রমিক বেকার হয়ে পড়ে। কায়েসং ছিল দুই কোরিয়ার সর্বশেষ ঐক্যের প্রতীক। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানায়, প্রস্তাবে সম্মত হলে তারা যোগাযোগের চ্যানেলগুলো পুনরায় চালু করবে। দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া একত্রিকরণ’ মন্ত্রণালয় জানিয়েছে তারা উত্তরের সরকারি পর্যায়ের বৈঠকের প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে। তারাও চান দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হোক। তারা শীর্ঘই আলোচনার এজেন্ডা ও তারিখ ঠিক করবেন। পুনঃএকত্রিকরণ বিষয়ক উত্তর কোরিয়ার কমিটি পর্যটকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে বিবৃতি দিয়েছে।