ইউরোজোনের নতুন সদস্য হচ্ছে লাটভিয়া

ইউরোপীয় একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী দেশগুলোর তালিকায় ১৮তম সদস্য হিসেবে যোগ দিচ্ছে লাটভিয়া। বিবিসি জানায়, ইইউ’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটি ইউরো ব্যবহারের যোগ্যতা অর্জনে সবগুলো ধাপ পূরণ করেছে। ইউরোজোনের দেশগুলো গত তিন বছর ধরে অর্থনৈতিক মন্দা অতিক্রম করছে। নতুন একটি দেশ এর সঙ্গে যোগ হলে এ অঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। লাটভিয়া দীর্ঘদিনের মিত্র রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের পশ্চিমাঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক করার প্রচেষ্টা চালাচ্ছে।