শাহরাস্তির পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ৪ লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আলাল ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে পুকুরের ইজারাদার মো. ইউছুফ পাটওয়ারী শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।