গৌরীপুরে অপহূত দুই যুবক উদ্ধার আটক ১

ভুয়া আত্মীয় পরিচয় দিয়ে বেড়ানোর নাম করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছারবাজার থেকে মুক্তিপণের দাবিতে অপহূত মোঃ রফিকুল ইসলাম (৩০) ও মোঃ রতন মিয়াকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠানোর সূত্র ধরে বগুড়া র্যাব-১২ কাহালুর কৃষ্ণপুর থেকে অপহরণের ৫দিন পর বুধবার তাদের উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলতাফ হোসেনের পুত্র জুয়েল হোসেনকে (২৭) র্যাব গ্রেফতার করেছে। জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছারবাজার থেকে আত্মীয় পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা মৃত জাহির উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০), বীরকাঁঠালিয়ার মৃত হারুন মিয়ার পুত্র মোঃ রতন মিয়াকে বেড়ানোর নাম করে নিয়ে গোপন স্থানে আটক করে রেখে মুক্তিপণের দাবি করে। অবশেষে অপহরণকারীদের কথামত বিকাশের মাধ্যমে প্রথম দফায় ২০ হাজার টাকা প্রেরণ করে। সেই সূত্র ধরেই জুয়েলকে গ্রেফতার করা হয়।