নন্দীগ্রামে ছয় বখাটের জেল

বগুড়ার নন্দীগ্রামে স্কুলগামী এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় জনতা ঐ বখাটেকে আটক করে ধোলাই দেয়ার পর পুলিশে সোপর্দ করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বখাটের নাম রাব্বী (১৫)। সে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামের আলতাফ হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ঐ ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশ্যে সিংজানী গ্রামের বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সিংজানী মাদ্রাসার মাঠের কাছে পৌঁছলে বখাটে রাব্বী তার পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়।