ডাকাত সর্দারের ১৭ বছর সাজা

শটগান ও কার্তুজসহ ডাকাত সর্দার আব্দুল আলীম ওরফে ডালিমকে পৃথক দুইটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে একটি ট্রাইবুন্যাল। গতকাল বুধবার বরিশালের বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. হাবিবুর রহমান আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম ওরফে ডালিম গৌরনদী উপজেলার সাকোকাঠির বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ জুলাই গৌরনদী উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ডালিমকে তার বাসা থেকে ২ শটগানসহ গ্রেফতার করে।