গোপালগঞ্জে বখাটের কারাদণ্ড
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২০:৫৮
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় হাবিবুল্লা মোল্লাকে (১৮) ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাবিবুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে। টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, স্কুলে যাওয়া আসার সময় হাবিবুল্লাহ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। মঙ্গলবার স্কুল ছাত্রীর পিতা থানায় অভিযোগ করলে বুধবার তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।