কর অবকাশ ওঅব্যাহতি আরো ২ বছর

১৭টি শিল্প খাত ও ১৭টি অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা আরো দুই বছর বাড়ানো হয়েছে। এই সুবিধা চলতি মাসে শেষ হওয়ার কথা। আগামী ২ বছর পর্যন্ত বাড়িয়ে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। তবে এই সুবিধা বছর ভিত্তিক আনুপাতিক হারে হ্রাস কারার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়। এছাড়া বিভিন্ন খাতে কর অব্যহতির সুবিধাও আগামী ২ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। পোল্ট্রি খাতের কর অব্যাহতি সুবিধা, হস্ত শিল্প রফতানির ক্ষেত্রে ৫০ শতাংশ আয়কর অব্যাহতি সুবিধা, বস্ত্র উত্পাদনের সাথে জড়িত সুতা উত্পাদন ও ডায়িং খাতের আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর সুবিধা এবং পাটজাত দ্রব্য উত্পাদনে আয়ের উপর ১৫ শতাংশ হারে আয়কর দেয়ার সুবিধা আরো দুই বছর বাড়ানো হয়েছে। এছাড়া মত্স্য খামারসহ কয়েকটি খাতের আয়ের উপর বিদ্যমান ৫ শতাংশ কর ৩ শতাংশ এবং মাছ, চিংড়ি ও গবাদি পশুর খাদ্য উত্পাদন খাতের আয়ের উপর সাড়ে ৩৭ শতাংশ কর কমিয়ে ৩ শতাংশ হারে দেয়ার সুবিধা আরো দুই বছর পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।