গৌরীপুরে ট্রেন লাইনচ্যুত চার রেলপথে ট্রেন চলাচল বন্ধ

জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন ময়মনসিংহ-জারিয়া রেলপথের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে এসে গতকাল বৃহস্পতিবার লাইনচ্যুত হয়। এতে গৌরীপুর থেকে ময়মনসিংহ, ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশাখাঁ এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া, ভৈরব ট্রেন। ট্রেনের পরিচালক রোকন উদ্দিন জানান, মাত্র ৫/৭ কিলোমিটার বেগে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় দু’টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ট্রেনের বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত নামতে গিয়ে ১০/১২ জন আহত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেনি।