চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু কাল
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২২:৩৭
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামীকাল শনিবার থেকে নগরীর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হচ্ছে। বিকাল চারটায় মেলার উদ্বোধন করবেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। মাসব্যাপী বৃক্ষমেলায় প্রতিদিন পরিবেশবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, প্রকৌশলী, পেশাজীবী, ছাত্র-শিক্ষক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।