প্রথমবার ৪০টি মন্ত্রণালয়ের জন্য জেন্ডার বাজেট
প্রকাশ : ০৬ জুন ২০১৩, ২২:৩৯
দেশে এই প্রথমবার পৃথক ৪০টি মন্ত্রণালয়ের জন্য জেন্ডার বাজেট তৈরি করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো জাতির উন্নতি ও অর্থনীতির প্রবৃদ্ধির স্বার্থে অর্ধেক নাগরিককে সর্বক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখার জন্য সুযোগ ও সমর্থ সৃষ্টি করা।
সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নে ভিন্ন ভিন্ন তিনটি কৌশল রয়েছে। এগুলো হলো-উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রকল্প ও কর্মসূচি প্রণয়নে জেন্ডার বিষয় অন্তর্ভুক্তি। জাতীয়, স্থানীয় ও তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সরকার, এনজিও, সুশীল সমাজের পারস্পরিক সহায়তার মাধ্যমে নারী স্বার্থসংশ্লিষ্ট বিষয় সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেন্ডার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সাধন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘নারী উন্নয়ন নীতি-২০১০’ গ্রহণ করেছে এবং জেন্ডার বৈষম্য বিলোপের নির্বাচনী অঙ্গীকার পূরণে এ নীতি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়ন একেবারে শেষ পর্যায়ে।