দাম কমবে

২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে শুল্কহ্রাসের ফলে বেশ কয়েকটি পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। বাজেটে শুল্ক প্রত্যাহার বা কমানোয় রিকন্ডিশন্ড গাড়ি, সোলার বাতি ও এলইডি ল্যাম্প, কম্পিউটারের সার্ভার, হেভি ট্রান্স-ফরমার পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি ১০ এমভিএ, আগুন নেভানোর ফায়ার এক্সটিংগুইসার, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির যন্ত্রাংশ, গ্যাস জেনারেটর ও যন্ত্রাংশ, বাইসাইকেল উত্পাদনের এইচআর কয়েল, জেনারেটর পার্টস, পিগ আয়রন, সব ধরনের মেমোরি কার্ড ও ফ্লাশ ড্রাইভ, প্রিন্টিং কালি, ঘরে ব্যবহূত পানির ফিল্টারিং বা ফিউরিফাইং মেশিন, সিম কার্ড, ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরা, পানির ফিল্টার, ভ্যাট রেজিস্টার্ড সুপারসপের জন্য আমদানি করা রেফ্রিজারেটর, অপটিক্যাল ফাইবার ক্যাবলের কাঁচামাল, ফাইবার অপটিক ক্যাবল ফিউশন স্পালাইজার টুলস, কম্পিউটার প্রিন্টারের রিবন, রিফেলক্টটিভ টেপ, গাড়ির উইন্ডশিল্ড গ্লাস, মিনিবাসের চেসিস, স্কেটিং, বাইকিং, হট এয়ার বেলুন, অফসেট প্রিন্টিং প্লেট ইত্যাদির দাম কমতে পারে। এছাড়া দেশে উত্পাদিত সৌন্দর্য ও প্রসাধন সামগ্রী, ত্বক ও কেশ পরিচর্যার সামগ্রী, বাঁশ, শেভিং ও টয়লেট্রিজ সামগ্রীর দাম কমছে। কারণ, দেশীয় শিল্পের প্রতিরক্ষা ও আমদানি পণ্যের সঙ্গে মূল্য প্রতিযোগী করতে দেশীয় উত্পাদিত কতিপয় প্রসাধনী ও টয়লেট্রিজ সামগ্রীর বিদ্যমান সম্পূরক শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে। পোল্ট্রি, ডেইরি, ফিশ ফিড, সকল প্রকার সার, ইনসুলিন, ইনসুলিন পেন, স্ট্রেপকোকাইনেজ, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইল চেয়ার, অন্ধদের জন্য তৈরি করা ঘড়ি, হাসপাতাল শয্যা পণ্যের উত্পাদিত পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। যে কারণে এসব পণ্যের দামও কমছে। দাম কমার তালিকায় আরো রয়েছে; সুপারি, মিষ্টি বিস্কুট ও বিস্কুট জাতীয় অন্যান্য সামগ্রী, মিনারেল পানি, সাদা সিমেন্ট, ওভেন ফেব্রিক্স, লাইফ বোর্ড, জাহাজের যন্ত্রপাতি, ডাম্প ট্রাক, সুপারশপের বিভিন্ন যন্ত্রাংশ যেমন- কেবিনেট, শোকেস, ডিসপ্লে কাউন্টার ইত্যাদি।