কালেক্টরেট কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন

গত বুধবার ঢাকা কালেক্টরেটের মূল ভবনে কালেক্টরেট কর্মচারী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালেক্টরেটের জ্যেষ্ঠ অফিস সহকারী মজিবর রহমান মোল্লা। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেলের সাথে সমন্বয় না করে একই প্রশাসনের অধীনে কর্মরত তহশিলদার ও সহকারী তহশিলদার পদধারীদের পদবি পরিবর্তনপূর্বক তাদের বেতন স্কেল পাঁচ ধাপ উপরে উন্নীতকরণের প্রতিবাদে কর্মচারিগণ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করে কালেক্টরেটের সকল শ্রেণির কর্মচারীর সাথে সমন্বয়পূর্বক পদবি/বেতন স্কেল দাবি করেন। সভায় কালেক্টরেটের কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য মোঃ মজিবর রহমান মোল্লাকে আহ্বায়ক, মোঃ হারুন অর রশিদ খান, মোঃ আফতাব উদ্দিন ভুঁইয়া, মোঃ দেওয়ান লিয়াকত আলী, মোঃ আবদুল হক, যুগ্ম আহ্বায়ক ও এসএম জাহিদুল ইসলামকে সদস্য-সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কালেক্টরেট কর্মচারী সংগ্রাম পরিষদ গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি