আজকের রাশিফল
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৭:৩৪
৮ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২৫ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা: ৭ ও ৫। শুভবার: শনি ও বুধবার। শুভরত্ন:পান্না ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি: একটু রিজার্ভ, চিন্তাশীল ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী। আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা প্রখর। খুঁটিনাটি বিষয়সহ পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রখর। দার্শনিক দৃষ্টিভঙ্গি ও আগাম চিন্তা-ভাবনার ফলে ঘনিষ্টজনেরা ও আপনাকে ভুল বুঝবে। পরিস্থিতি পরিবেশ, মামলা মোকদ্দমা ও শত্রুতা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। জীবনে এককভাবে লক্ষ্যপথে এগুলেই আপনি বেশি সফল হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ঔপন্যাসিক চালর্স রীড, বিজ্ঞানী ফ্রান্সিস ক্রীক, সুহর্তো ন্যান্সি সিনাত্রা, নৃত্যশিল্পী জিএ মান্নান, ডিম্পল কাপাডিয়া।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আপনার ব্যক্তিত্বের জন্য কেউ আকর্ষণ বোধ করতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া দিতে পারেন। আজ কোন ঝুঁকি নিবেন না। অকারণ ব্যয় পরিহার করলে ভাল করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে প্রবাস আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পারে। সামাজিক কাজকর্মে জড়াবার সম্ভাবনা আছে। জনসংযোগে সতর্কতা অবলম্বন করুন। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। চেষ্টা করলে কর্মে সাফল্য পেতে পারেন। যাত্রা যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পিত্তসংক্রান্ত কোনো অসুখে ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আপনার জেদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঘর-সংসার অশান্তি সৃষ্টি হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কর্ম পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। আজ কারো সাথে মেজাজ খারাপ করা ঠিক হবে না। নতুন পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। উত্তেজনা পরিহার করে চলুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ অর্থকরী কোনো উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। চিন্তা-ভাবনা না করে এ ধরনের কোনো উদ্যোগ নেবেন না। আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থকবে। অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা আছে। আর্থিকদিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ফর্মাসিটিকেল ব্যবসায়ে সুফল পেতে পারেন। আর্থিকদিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। কারো শারীরিক সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। পারিবারিক শান্তি অক্ষুণ্ন থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে। ফলে মানসিক চাপে থাকতে পারেন। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মনযোগ দিলে ভালো করবেন। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পেটের পীড়ায় ভুগতে পারেন। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকলে ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্ম পরিবেশ খুব একটা। অনুকূল থাকবে না। দুর্ভাবনায় কোনো কারণ ঘটতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সাংসারিক ব্যাপারে কোনো ঝামেলা হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। অতীতে কর্মের সুফল বা স্বীকৃতি পেতে পারেন। পরোপকারে সময় ও অর্থ নষ্ট হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। দাম্পত্য পরিবেশ খুব একটা অনুকুল থাকবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। স্পষ্ট কথা বলার জন্য শত্রুতার সম্মুখীন হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বৈবাহিক ব্যাপারে কোন জটিলতা সৃষ্টি হতে পারে। পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। লেনদেন এ সতর্ক থাকার চেষ্টা করুন।