দিনাজপুরে হেল্থ এন্ড জেন্ডার ওয়ার্কশপ

সুষ্ঠু সমাজ তখনই তৈরি হবে যখন নারীরা পুরুষের মতই নিরাপদে দিনে রাতে সবসময় চলাফেরা করতে পারবে। এরকম একটি সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। একথা বলেছেন দিনাজপুরের জেলা প্রশাসক আহম্মেদ শামীম আল রাজি। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ল্যাম্ব-ওয়াচ প্রজেক্ট এবং ওমেন এন্ড চিলড্রেন রাইটস এ্যালায়েন্স এর উদ্যোগে আয়োজিত হেল্থ এন্ড জেন্ডার ডাইমেনশন ওয়ার্কশপ এর উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক এই অভিমত ব্যক্ত করেন। ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, নারী এবং শিশুদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে সহিংসতা হয় তা শুধু মাত্র আইন করে বন্ধ করা যাবে না। এজন্য ব্যাপক গণসচেতনতা দরকার। দিনাজপুর জেলা ওমেন এন্ড চিলড্রেন রাইটস এ্যালায়েন্স এর সভাপতি এবং এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মউদুদ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচি এবং ল্যাম্ব এর নির্বাহী পরিচালক ডা. স্টিভ। স্বাগত বক্তব্য রাখেন প্লান বাংলাদেশ এর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন।