সৈয়দপুরে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

নীলফামারী জেলার সৈয়দপুরে গ্রাম আদালত কার্যকরীকরণে স্টেকহোল্ডারদের সচেতনতা সৃষ্টির জন্য উপজেলা পর্যায়ে অংশগ্রহণমূলক এক কর্মশালা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও এ্যাকটেভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার এবং বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।