জগদীশপুরে ব্র্যাকের কর্মশালা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:২৫
মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত বুধবার ব্র্যাক ওয়াটার স্যানিটেশন ও হাইজিন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে নিরাপদ পানির ব্যবহার ,স্বাস্থ্যসন্মত পয়ঃনিষ্কাশন ও নিরাপদ হাইজিন অভ্যাস গঠনের মাধমে নিরাপদ সমাজ গঠন বিষয়ে আলোচনা করা হয় । জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র ব্যবস্থাপক বিধান চন্দ্র ধর, সাংবাদিক শংকর পাল সুমন, শিক্ষক সৈয়দ মুর্দেকুল হোসাইন, আনোয়ার হোসেন, ব্র্যাক মাঠ সংগঠক রেজাউল করিম, আরজু মিয়া মেম্বার প্রমুখ।