জয়পুরহাটে হরিজনদের উন্নয়নে সভা

জয়পুরহাটে হরিজনদের ক্ষমতায়নে জীবনমান উন্নয়ন শীর্ষক অধি-পরামর্শ সভা স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। হেকস্ সুইজারল্যান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আরকোর আয়োজনে বুধবার অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান আব্বাছ আলী মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মত্স্য কর্মকর্তা আব্দুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, কমিউনিস্ট নেতা বদিউজ্জামান বদি প্রমুখ।