গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:৪৯
কোমর কিংবা কোমর থেকে শরীরের উপরের অংশের দিকে বৃত্তাকার একটি রিংকে দীর্ঘ সময় ধরে ঘুরানোর কসরত বা চর্চাকেই কেতাবি ভাষায় বলা হয় হুলা হুপ (বোঝার জন্য ছবিটি দেখুন)। আর এই হুলা হপের ক্ষেত্রেই একসাথে সবচেয়ে বেশি মানুষের জমায়েত ঘটিয়ে সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে যুক্তরাজ্যের নর্থ লানার্কশায়ার লেইজার লিমিটেড ও পাওয়ারহুপ ইউকে/ইনারট্র্যাক লিমিটেড (ইউকে) নামের দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাজ্যের মাদারওয়েলে লেডিস ডে ইভেন্ট নামের এক আয়োজনের অংশ হিসেবে সবমিলিয়ে ৪০৭ জন মহিলা এক্সারসাইজারকে নিয়ে একসাথে সবচেয়ে বেশি মানুষের হুলা হপের এই রেকর্ডটি স্থাপিত হয়।