জোকস
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:৫০
বিচারক : তুমি যে কবরস্থানের সামনে থেকে গাড়িটি চুরি করেছো এ বিষয়ে তোমার কি কিছু বলার আছে?
গাড়িচোর : অবশ্যই বলার আছে হুজুর! কবরস্থান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না ভেবেই আমি গাড়িখানা সেখান থেকে সরিয়েছিলাম হুজুর।
এক অন্ধলোক তার পালিত দশটি ছাগল সহ তাকে নদী পার করে দেওয়ার জন্য অনুরোধ করলেন হোজ্জাকে। এর বিনিময়ে তাকে দশটি তাম্রমুদ্রা দেওয়ার কথাও বললেন লোকটি। হোজ্জা ভাবলো এমনিতেই তার নদীর ওপারে যাওয়ার কথা ছিল। তার ওপর এই লোকটি আর ছাগলগুলোকে নিয়ে যদি বাড়তি কটা পয়সা পাওয়া যায় তাহলে মন্দ কি! তাই খুব দ্রুতই অন্ধ লোক আর তার ছাগলগুলোকে নৌকায় উঠিয়ে নিল সে। কিন্তু হোজ্জার নৌকাটি ছিল ছোট এবং এটি ঠিকমতো সামলে নিতে বেশ কষ্টই করতে হচ্ছিল তাকে। এরই মাঝে নৌকার দুলুনির কারণে একটি ছাগল পানিতে পড়ে গেল। অন্ধ লোকটি শব্দ শুনে হোজ্জার কাছে জানতে চাইলেন, ‘ও হোজ্জা, কিসের শব্দ হলো ওটা?’ উত্তরে হোজ্জা বললেন, ‘না তেমন কিছু না, তবে তোমার আর দশ তাম্রমুদ্রা দিতে হবে না, নয়টি মুদ্রা দিলেই চলবে!’
নিম্ন মধ্যবিত্তের পাড়ায় হঠাত্ এক বিত্তশালী পরিবার ঘর বানিয়ে বাস করতে এল । প্রত্যেক কথায় কাজে টাকার গরম দেখিয়ে দেখিয়ে তারা প্রতিবেশীদের সকাল - সন্ধ্যা কেবলই অবাক করে দিত। কোনো এক দুপুর বেলায় মেয়েদের মজলিসের বড়লোক গিন্নি আসর জাকিয়ে বসে গল্পশুরু করলেন-
: আমার স্বামীর ভাই কেবল পাইপ টানতেই চার জন লোক লাগে ।
: সে কি শুধু পাইপ খাওয়াতেই চারজন মানূষ খাটে?
: হ্যাঁ , একজন পাইপটা পরিস্কার করে , একজন তামাক ভরে তাতে আর আরেকজন পাইপটি ধরিয়ে দেয়।
: এত গেক তিন জন । চতুর্থজন কী করে?
: আরেকজন পাইপটি টানে । ওর আবার পাইপ খাওয়া সহ্য হয় না কিনা। ও তাই বরাবরের মত কাচি সিগারেটই খায়।