ঢাকায় মুক্তি পেল ‘বিউটিফুল ক্রিয়েচার্স’

ঢাকার স্টার সিনেপ্লেক্সে গতকাল মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ছবি ‘বিউটিফুল ক্রিয়েচার্স’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। ক্যামি গার্সিয়া এবং মার্গারেট স্টলের ‘বিউটিফুল ক্রিয়েচার্স’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন রিচার্ড লাগ্রেভেন্স। এ বছরের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ফ্যান্টাসি নির্ভর এ ছবিতে অভিনয় করেছেন এ্যালডেন এনরিচ, এলাইস ইংলার্ট, জেরেমি আয়রন্স, ভিওলা ডেভিস, এমা থম্পসন প্রমুখ।