বলিউডের রেকর্ড ভাঙলেন রণবীর-দীপিকা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২০:৪৩
গেল শুক্রবার মুক্তি পেল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে আয় করে ১৯.৪৫ কোটি রুপি। শুধু তাই নয়, মুক্তির মাত্র ৭ দিনে পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত কোনো ছবি এত কম সময়ে বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে পারেনি। তারপরও দিনকে দিন যেন ছবিটির আয় বেড়েই চলেছে, প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বেশি, দ্বিতীয়র চেয়ে তৃতীয় দিন বেশি। এভাবেই কাটল একটি সপ্তাহ। অনেকেই ভাবছেন ছবিটি হয়তো বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে। এরইমধ্যে হলিউড বক্স অফিসের টপ টেনে স্থান পেয়েছে ছবিটি। যা শুধু রণবীর নয়, দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারের জন্যও শুভ লক্ষণ।