ফিলিস্তিনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২০:৫৭
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামাদুল্লাহর নেতৃত্বে ২৪ সদস্যের মন্ত্রিসভা বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। শপথের পর হামাদুল্লাহ গণমাধ্যমকে জানান, ফাতাহ এবং হামাসকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রিসভা কাজ করবে। মন্ত্রিসভার উদ্দ্যেশে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, মন্ত্রিসভার সদস্যদের ওপর আমার আস্থা আছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন নিষ্ঠার সাথেই কাজ করবে। ২৪ সদস্যের মন্ত্রিসভায় দুইজন উপ-প্রধানমন্ত্রী থাকছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, হামাদুল্লাহ ফিলিস্তিনের অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দিতে চান। -আল জাজিরা