‘ভাত চাই না রাস্তা পাকা চাই’ দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২০:৫৯
জীবননগর উপজেলার পিয়ারাতলায় দু’কিলোমিটার সড়ক পাকা করণের দাবিতে গতকাল শুক্রবার সকালে তিনটি গ্রামের মানুষ মানবন্ধন কর্মসূচি পালন ও মহাসড়ক অবরোধ করে। ‘ভাত চাই না রাস্তা পাকা চাই’ শ্লোগান সমৃদ্ধ ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে এসময় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে। ইউএনও সাজেদুর রহমান ও ওসি আব্দুর রকিব খান ঘটনাস্থলে পৌঁছে আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলে অবস্থানকারীরা অবরোধ তুলে নিলে ২ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।