সংবাদ কণিকা

বুলগেরিয়ার তামাক চাষীরা উদ্বেগে ইউরোপীয় ইউনিয়নে অভিন্ন কৃষি নীতির সংস্কারে চলমান আলোচনা এ মাসের শেষ নাগাদ সমাপ্ত হতে যাচ্ছে। কিন্তু এতে বুলগেরীয় তামাক চাষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রায় দুই লাখ বুলগেরীয় তামাকচাষীর আশঙ্কা, যে পরিবর্তন আসতে যাচ্ছে তা তাদের জন্য সুখকর হবে না। যে কৃষিপণ্য তারা উত্পাদন করে, পুরো ইউরোপ মহাদেশই সেই উত্পাদিত পণ্যের বিরুদ্ধে সোচ্চার। —বিবিসি ১০৫ বছর বয়সি গাড়ি চালক নিউজিল্যান্ডের নগাটাকি বাসিন্দা বব এডওয়ার্ডস গাড়ি চালাচ্ছেন ৮৮ বছর ধরে। দুর্ঘটনার পর এক পায়ে ভরসা করেই রাস্তায় নেমে পড়েন তিনি। গাড়ি চালান বলে ১০৫ বছর বয়সেও তিনি তরুণ! ১৯২৫ সাল থেকে গাড়ি চালানো শুরু। বুড়ো বয়সে এতটা ঝুঁকি নেয়া কি ঠিক? এমন প্রশ্নে বব এডওয়ার্ডসের একটাই জবাব, ‘‘নিজেকে আমি বুড়ো মনেই করি না। গাড়ি চালানো আমার জীবনের অংশ। —এপি অস্ত্রোপচারে ভাল হয় ওসিডি সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে তীব্রমাত্রার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগীদের সুস্থ করে তোলা সম্ভব। এ বিষয়ক এক গবেষণায় ১৫ শতাংশ রোগী অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ওসিডি মূলত একটি মানসিক রোগ। এ রোগে আক্রান্তদের দেখা যায় বারবার দরজার তালা পরীক্ষা করা, ক্রমাগত হাতমুখ ধোয়া, কোনো অস্বাভাবিক চিন্তায় অতিরিক্ত মাত্রায় মগ্ন থাকা। এমন রোগীদের পরিপূর্ণভাবে সুস্থ করে তোলার মতো কোনো চিকিত্সা নেই বলেই এতদিন ধারণা করা হত। —ইয়াহু নিউজ