সাতক্ষীরায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:০৪
সাতক্ষীরায় প্রেমঘটিত বিষয়ে স্থানীয় মেম্বরের নির্যাতনে লোকলজ্জায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহননের চেষ্টায় ব্যর্থ কিশোরীকে বুধবার রাতে সদর উপজেলার গাংনিয়া গ্রাম থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিশোরীকে জোর করে আটকে রেখে চিকিত্সা দেয়ার অপরাধে গ্রাম্য ডাক্তার মিজানুরকে আটক করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় কিশোরীর ভাই দিবা মন্ডল বাদি হয়ে ইউপি সদস্য নিউটন ও গ্রাম্য ডাক্তার মিজানুর রহমানসহ ৭ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।