পরকীয়ার জের
খুলনায় স্ত্রীর হাতে স্বামী হত্যা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:০৫
সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার পানখালী গ্রামে স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে স্বামী ঈসা গাজীকে (৩০) হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে স্ত্রী ও তার সহযোগিরা। এ ঘটনায় আটক নিহতের স্ত্রী তানিয়া পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে ঈছা গাজী নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী তানিয়া ও তার প্রেমিক সৈয়দ শেখসহ আরো কয়েকজন তার গলায় ফাঁস এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে।