বগুড়ায় শ্যালোঘরে যুবককে হত্যা
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:০৬
বগুড়ায় সুজন মণ্ডল ওরফে কানু (৩০) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদরের রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরন গ্রামে জমির শ্যালো ইঞ্জিন ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।