আমিরাতে অগ্নিকাণ্ড
নিহত শ্রমিকদের
লাশ দ্রুত দেশে
আনা হবে
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:৪৩
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রবিবার শারজার আলী মুসা শিল্প এলাকায় আল নাফি ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং নামক কীটনাশক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুরের পালং উপজেলার ইউসুফ আলী মল্লিকের ছেলে মো. আল আমীন, একই এলাকার হুসেন দেওয়ানের ছেলে আলী আকবর, আবদুল জয়নুল ব্যাপারীর ছেলে মো. খবির উদ্দিন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মো. বাচ্চু হাওলাদার, একই এলাকার হামেদ শেখের ছেলে জাকির হোসেন এবং গাজীরটেক উপজেলার মিজান। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনা হবে।