বৃক্ষরোপণে ফের প্রধানমন্ত্রীর পুরস্কার পেল রাসিক
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২১:৪৩
বৃক্ষরোপণে আবারও প্রধানমন্ত্রীর প্রথম পুরস্কার অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান উদযাপন উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার গ্রহণ করেন। ২০১২ সালে বৃক্ষরোপণের মূল্যায়নের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাসিক প্রথম স্থান অর্জন করেছে। গত বছর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রথমবারের মত জাতীয় পরিবেশ পদক পায় রাসিক। এদিকে বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১২’ অর্জন করেছে। রাবি’র পক্ষে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান পুরস্কারটি গ্রহণ করেন। পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।