বাজেটে কালো টাকার প্রতাপকে প্রশ্রয় দেয়া হয়েছে

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অর্থনীতি প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্যমাত্রা অব্যাহত রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেস্টনিও বেড়েছে। তবে সামাজিক সুবিচারের ক্ষেত্রে আরো পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে দাবি করেছে মহাজোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দলটির পক্ষ থেকে কামরুল হাসান স্বাক্ষরিত পলিটব্যুরো সদস্যদের দেয়া এক লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজেটে কালো টাকার প্রতাপকে প্রশ্রয় দেয়া হয়েছে। ফলে সামাজিক দুর্নীতি আরো বাড়বে যা জাতীয় প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। এ কারণে অর্থনীতিতে যে বৈষম্য আছে তা অব্যাহত বৃদ্ধি পাবে।