চট্টগ্রামে তিন শিবিরকর্মী আটক
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২২:০১
নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খরমপাড়া এলাকার একটি মেস থেকে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটককৃতরা হলেন মইনুল ইসলাম, রবিউল আলম ও মঞ্জুরুল আহসান ফাহিম। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র বলে জানা গেছে।