বিবিসির নতুন ভবন উদ্বোধন করলেন রাণী এলিজাবেথ
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ২২:৪২
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) নতুন সম্প্রচার ভবন উদ্বোধন করেছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। গতকাল শুক্রবার লন্ডনে অত্যাধুনিক নতুন এ সমপ্রচার ভবন উদ্বোধন করেন তিনি। খবর বিবিসির।
রাণী নতুন ভবনে আসলে বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন ও বিবিসির মহাব্যবস্থাপক টনি হল স্বাগত জানান। তার আগমনের দৃশ্য সরাসরি সমপ্রচার করে বিবিসি টেলিভিশন। সংবাদ কক্ষে প্রবেশ করলে সংবাদ উপস্থাপকদের পেছনে দেখা যায় রাণীসহ আগত অতিথিদের। নতুন ভবনে বিবিসি রেডিও ৪ এর উপস্থাপক জেমস নফটি ও সিয়ান উইলিয়ামসের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন দ্বিতীয় এলিজাবেথ। এ অনুষ্ঠান থেকেই বিবিসির নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি। আনন্দ প্রকাশ করে রাণী বলেন, আমি আশা করি নতুন ভবন দর্শক শ্রোতাদের ভবিষ্যতে সেবা দেবে। এরপর তিনি বিবিসি রেডিও-১ পরিদর্শন করেন এবং নিক গ্রিমশ, ট্রেভর নেলশন ও সারা কক্সসহ সংবাদ পাঠকদের সঙ্গে সাক্ষাত্ করেন। চলে যাওয়ার সময় উদ্বোধনী অনুষ্ঠানের এক স্মারক উন্মোচন করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। অসুস্থতার কারণে ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ উপস্থিত থাকতে পারেননি।