চট্টগ্রামে শবে মেরাজ উদযাপিত

চট্টগ্রামে রাতব্যাপী ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি আয়োজন করে। এ উপলক্ষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে নগরীতে আজিমুশশান মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর মাওলানা মো. কুতুব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মীর আনোয়ার আহমেদ, আমানউল্লাহ খান, লুত্ফুল করিম, মাওলানা একে মাহমুদুল হক প্রমুখ।