আজকের রাশিফল

৯ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৬ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা: ৯ ও ৫। শুভবার: শনি ও বুধবার। শুভরত্ন:পান্না ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি:আবেগপ্রবণ, স্পষ্টবাদী, দিলখোলা ও কর্মতত্পর। আপনি প্রখর বুদ্ধিবৃত্তি ও জঙ্গীমনের অধিকারী। আপনি সাহসী, স্বাধীনতা প্রিয়, আত্মনির্ভরশীল ও চতুর। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব, সংঘাত ও শত্রুতা আপনার নিত্য সঙ্গী হতে পারে। আত্মীয়দের তরফ থেকে শত্রুতা ও অনেক উত্থান পতন হবে আপনার। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল, সংযমী ও কৌশলী হতে হবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রবার্ট ম্যাকনামারা, আবিষ্কর্তা জর্জ স্টিভেনশন, রুশ সম্রাট প্রথম পিটার, জ্যোতির্বিদ জোহান আলী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। আপনার ব্যক্তিত্ব আপনার প্রতি অনেককে আকৃষ্ট করতে পারে। উচ্চ পদে চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু কাজ অসমাপ্ত থাকতে পারে। আজ কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। কেউ আপনার নামে বদনাম রটাতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর ভালো যাবে না। মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। কোনো সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক শান্তি অক্ষুণ্ন রাখা কঠিন হবে। বিরোধপূর্ণ ব্যাপারে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কাজের প্রতি কিছুটা অনিহা সৃষ্টি হতে পারে। নতুন কোনো কর্ম পরিকল্পনায় সাফল্য আসতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ অংশীদারি ব্যবসা ভালো যাবে। পার্টনারদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন। আর্থিক ব্যাপারে নতুন কোনো পরিকল্পনা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। কারো সাহায্যের উপর নির্ভর করা ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আত্মীয় বন্ধুদের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের দায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। মানসিক তৃপ্তি পাবেন। বাড়ীতে কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ওষুধ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিবাহিতদের জন্য দিনটি খুব একটা ভালো নাও হতে পারে। কোনো কারণে মানসিক চাপে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের আইনী ঝামেলায় জড়াতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পেট ভালো যাবে না। আমাশয় বা পিত্তসংক্রান্ত ব্যাধিতে ভুগতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে দুশ্চিন্তার কোনো কারণ ঘটতে পারে। কারো সাথে কোনো ধরনের তর্কে প্রবৃত্ত না হলেই ভালো করবেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বিলম্ব হলেও অতীতের কোনো কাজের জন্য আজ প্রশংসিত হতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। পরোপকারের জন্য অর্থ নষ্ট হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। এক পক্ষের আচরণে অন্য পক্ষ হতাশ হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। অপ্রিয় সত্য এড়িয়ে চলার চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। যৌথ কারবারে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।