জোকস
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:১২
:তোর বৌ’টি কেমন রে?
:ভালোই তো! তবে কিছু কিছু জিনিস আমি যে চোখে দেখি ও সেই চোখে দেখে না!
:যেমন?
:যেমন—শাড়ি, গয়না, শপিং, গাড়ি ইত্যাদি ইত্যাদি।
মুমূর্ষু এক রোগীকে বাঁচিয়ে তোলার পর—
ডাক্তার :বুঝলেন রফিক সাহেব, আপনার অবিশ্বাস্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই এ যাত্রা আপনি সেরে উঠলেন।
রফিক সাহেব :তাহলে আপনাদের এই ক্লিনিকে আমার নিশ্চয় কোনো ফি দিতে হবে না!
মালিক :কি ম্যানেজার, আপনাকে না বলেছি অফিসের পয়সা কম কম খরচ করতে। কিন্তু আপনি এক দুর্নীতি অনুসন্ধান রিপোর্ট তৈরি করতেই ১০ হাজার টাকা লাগিয়ে ফেললেন?
ম্যানেজার :না স্যার, রিপোর্টটাতো আমি মাত্র চার হাজার টাকা খরচ করেই তৈরি করে ফেলেছিলাম। কিন্তু রিপোর্টে যখন আপনার শ্যালকের নামই প্রধান অভিযুক্ত হিসেবে চলে এলো তখন রিপোর্টটা চেপে যাওয়ার বন্দোবস্ত করতে যেয়েই বাকি ৬ হাজার টাকা হাত গলে বেরিয়ে গেল।
:আমার প্রথম স্ত্রীর ছিল ভীষণ বদমেজাজ। তাই বিয়ের চার বছরের মাথাতেই আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।
:আর দ্বিতীয় স্ত্রীর?
:দ্বিতীয় স্ত্রীর বদমেজাজ তো প্রথম স্ত্রীর চাইতেও বেশি?
:এ কারণে কি তুমি তাকেও ডিভোর্স দিয়েছ?
:না তো!
:কেন?
:কারণ এতদিনে আমার বদমেজাজ সহ্য করার অভ্যাস হয়ে গেছে!