ফোকাস

এই প্রথম

এর আগে এ ধরনের ফ্রেমবন্দী তারকাদেরকে হলিউডি ছবিতেই দর্শকেরা বেশি উপভোগ করেছেন। ভিন্ন এক গ্রহের ভেতর পরিচিত তারকাদের এই অ্যাডভেঞ্চার, এই সায়েন্সফিকশন মুভি নিয়ে দীর্ঘদিন কসরত করছেন নির্মাতা স্বপন আহমেদ। মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও নিরব। ‘পরবাসিনী’ চলচ্চিত্রের একটি দৃশ্যে ওপরের ছবিতে তাদের দুজনকে অচেনা এক ফ্রেমে দেখা যাচ্ছে। উল্লেখ্য, এরই মধ্যে চলচ্চিত্রের এ দেশীয় লোকেশনে শুটিং শেষ হয়েছে। বাকিটা হবে সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সে। দীর্ঘ সময় ধরে তৈরি এই ছবি নিয়ে এরই ভেতরে ইমন অন্য অনেক ছবির কাজও শেষ করে ফেলেছেন। পাশাপাশি নিরব অতি সম্প্রতি মালয়শিয়ান এক প্রযোজকের ছবিতে কাস্ট হয়েছেন। তাই এই দুজন তারকাদের মতোই দর্শকদের কাছেও নতুন কিছু উপহার দিতে চাইছেন নির্মাতা এটুকু নিঃসন্দেহেই বলা যায়।