মুক্তি পাবে ঋতুপর্ণের অসমাপ্ত চলচ্চিত্র

গত ৩০ মে এই পৃথিবী ছেড়ে চলে যান বাংলা চলচ্চিত্রের এক অনন্য ব্যক্তি ঋতুপর্ণ ঘোষ। কাজ চলছিল তার ‘সত্যান্বেষী’ চলচ্চিত্রের। কিন্তু সত্যের অন্বেষণ করার আগেই তিনি চলে যান। কিন্তু তার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নিলেন তারই চলচ্চিত্রের চিত্রগ্রাহক অভিক মুখোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষ যেভাবে এই চলচ্চিত্রের ইউনিট সাজিয়েছিলেন ঠিক সেভাবেই চলবে, শুধুমাত্র পরিচালনার ক্ষেত্রে ঋতুপর্ণর আগের চলচ্চিত্রগুলো দেখে করার হবে।