পাখি নিয়ে সংগীত পরিবারের উদ্যোগ
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:১৯
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল বাংলা লাইফস্টাইল ম্যাগাজিন ‘পাখি’-এর প্রকাশনা। বিশিষ্ট সংগীতশিল্পী, কবি ও চলচ্চিত্র নির্মাতা সামিরা আব্বাসীর সম্পাদনায় নর্থ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া থেকে একযোগে প্রকাশিত হতে চলেছে ম্যাগাজিনটি। এ প্রসঙ্গে সামিরা আব্বাসী বলেন, ‘পাখি প্রকাশিত হবে বিভিন্ন মহাদেশ থেকে, যেখানে কেউ না কেউ বাংলায় কথা বলে। এটি হতে যাচ্ছে প্রথম বাংলা লাইফস্টাইল ম্যাগাজিন যা কী না পৃথিবীর যেকোনো দেশ থেকে স্মার্টফোন দিয়ে অ্যাপস্ আকারে পড়া যাবে। অনলাইন আর প্রিন্ট ভার্সনতো রয়েছেই। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও প্রিন্টেড ভার্সন পাওয়া যাবে। পাখি হবে প্রবাসীদের কাছে এক টুকরো বাংলাদেশ।’
উক্ত অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনদের সাথে উপস্থিত ছিলেন কিংবদন্তির কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান, কথাসাহিত্যিক আসমা আব্বাসী, চলচ্চিত্র নির্মাতা এবং পাখি-ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক আশরাফ শিশির প্রমুখ।