ঠাকুরগাঁওয়ে ধানের চেয়ে মরিচ চাষে অধিক লাভ

স্বল্প খরচে মরিচ চাষ করে কৃষক বেশি মুনাফা পেয়ে থাকে। চলতি মওসুমে আবার মরিচের বাম্পার ফলন হয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে অন্য এলাকায় রফতানী করে বিপুল অংকের অর্থ উপার্জনে আশাবাদী কৃষক। মরিচ চাষি আবুল হোসেন জানান, কয়েক বছর আগে যে জমিতে ধান আবাদ করে ৫ হাজার টাকাও আয় করা যেত না সে জমিতে বর্তমানে মরিচসহ অন্যান্য মসলা জাতীয় ফসল চাষ করে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে প্রায় ৬০/৭০ হাজার টাকা আয় করা সম্ভব হচ্ছে। তুলনামূলক পরিশ্রমও অনেক কম। আকবর আলী মুন্সি জানান, বীজ রোপণের ৪৫ থেকে ৫৫দিনের মধ্যে মরিচ তোলা যায়। প্রতি একর মরিচ আবাদে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে মোট খরচ বাদে প্রায় ৩০ হাজার টাকা আয় হয়। এতে ঝুঁকি কম।