মেহেরপুরের লাউ বীজে জীবিকায়ন
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:৪৪
মেহেরপুরে লাউ বীজের আবাদ করে লাভবান হচ্ছে চাষিরা। একগুণ খরচ করে তিনগুণ লাভ পাওয়ায় চাষিরা দিন দিন ঝুঁকছে এই চাষে। মেহেরপুরে চাষিরা লাউ সবজি হিসেবে বাজারজাতের পাশাপাশি বীজ তৈরির দিকে ঝুঁকেছে। একগুণ খরচ করে তিনগুণ লাভ পাওয়ায় দিন দিন চাষিদের কাছে এই চাষ প্রিয় হয়ে উঠছে। বিঘাপ্রতি চাষিরা ৮-১০ হাজার টাকা খরচ করে ২৫-৩০ হাজার টাকা ঘরে তুলছে। এছাড়াও কর্মসংস্থান হয়েছে নারী শ্রমিকের। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার প্রায় ২০০ হেক্টর জমিতে লাউ বীজের চাষ হয়েছে। চাষিরা জানান, লাউ চাষের সুবিধা হলো প্রথম দিকে লাউয়ের ডগা এবং কাঁচা বিক্রি করেই খরচের অর্ধেক উঠে আসে।