কসবায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:৪৮
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার কসবা-আখাউড়া সড়কের পুরাতন বাজারের স্বাধীনতা চত্বর এলাকায় প্রায় ৩০ মিনিট মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি স্বাধীনতা চত্বরে এসে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন; কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এডভোকেট এ.কে.এম আজিজুর রহমান।