নওগাঁর সাপাহারে যুবককে হত্যা
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২১:৪৮
নওগাঁ সাপাহারে গত শুক্রবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কুদরত আলী (১৯) নামে এক যুবককে আছাড় মেরে হত্যা করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত কুদরত আলী বিদ্যানন্দী গ্রামের মোজ্জাফর আলীর ছেলে।