টার্কিশ সিরিজ ‘ইউনুস’

 

পবিত্র রমজান মাসজুড়ে চ্যানেল আই প্রতিদিন দেখাবে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ইসলামিক সিরিজ ‘ইউনুস’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিরিজে দেখা যাবে একজন নেক বান্দার মহান আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করার অত্যন্ত মর্মস্পর্শী কাহিনি। এটি প্রচার হচ্ছে প্রতি শনি থেকে সোমবার রাত ১১টা ৩০ মিনিট এবং মঙ্গল থেকে শুক্রবার বিকেল ৪টা ০৫ মিনিটে।