ঢাকায় এসে নিখোঁজ হলেন ঝিনাইদহের লাল মিয়া
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২২:৩৮
বিদেশগামী ভাগ্নেকে বিদায় দিতে এসে নিখোঁজ হলেন ঝিনাইদহের লাল মিয়া (৩০)। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। লাল মিয়ার ভাই আব্দুল মালেক জানান, গত ৪ মে কাতারগামী তার ভাগ্নে ইকরাম হোসেনকে বিদায় জানাতে ঢাকায় আসেন লাল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। লাল মিয়ার পিতার নাম আলম মণ্ডল। গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার জগদাশপুর। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। পরনে ছিল প্যান্ট ও শার্ট। কেউ তার সন্ধান ফেলে ০১৯৩৫-৩৮১০৫৮ ও ০১৮৪৬-৮১৩২৩১ ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।