রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুফিয়া বেগম মুক্তিযোদ্ধা ও সিনিয়ার স্টাফ ক্লার্ক সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের তেলেরবিল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার মরহুমার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তেলেরবিল কবরস্থানে দাফন করা হয়। আ. সামাদ খন্দকার কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দী গ্রামের মুক্তিযোদ্ধা আ. সামাদ খন্দকার (৬৫) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...... রাজেউন)। শনিবার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।