শোক সংবাদ
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ২২:৩৮
আবদুল হান্নান
পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব নজরুল ইসলাম ও কুমিল্লা ক্যান্টনমেন্টের মেজর রফিকুল ইসলামের পিতা কসবা কাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মেজর (অব.) আবদুল হান্নান (৭৩) শুক্রবার বিকালে ঢাকার সিএমএইচ-এ চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলী আহম্মেদ মিয়া
সময় টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি ফিরদাউস সোহাগের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলী আহম্মেদ মিয়া (৭২) শনিবার কাউনিয়া মনসাবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক কন্যা রেখে গেছেন।